ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের বাজে থ্রো, অতঃপর সেঞ্চুরি পেলেন গিল 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২০, ২১ সেপ্টেম্বর ২০২৪
সাকিবের বাজে থ্রো, অতঃপর সেঞ্চুরি পেলেন গিল 
শুভমান গিল

পার্ট টাইম বোলার মুমিনুল হকের হাতে যখন বল তুলে দেওয়া হল, সেঞ্চুরি থেকে তখন মাত্র ৩ রান দূরে শুভমান গিল। স্ট্রাইকিং প্রান্তে থাকা লোকেশ রাহুল এক্সট্রা কভারে বল ঠেলে দিয়েই রানের জন্য দৌড়ান। রান আউটের শঙ্কার মাঝে পড়লেও সাকিবের বাজে থ্রোতে বল উইকেটরক্ষক লিটন দাসের মাথার উপর দিয়ে যায়। সুযোগ কাজে লাগিয়ে পঞ্চম টেস্ট সেঞ্চুরি আদায়ে তিনি ভুল করেননি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চেন্নাই টেস্টের তৃতীয় দিনে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৫৬ রান। গিল ১০০ ও লোকেশ রাহুল ১০ রানে ক্রিজে রয়েছেন। স্বাগতিকরা ৪৮৩ রানের লিডে আছে।  

ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের জবাবে মাত্র ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ। সফরকারীদের চেয়ে ২২৭ রানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে ফলোঅন করায়নি স্বাগতিকরা। 

Advertisement

শনিবার ৩ উইকেটে ৮১ রান নিয়ে ভারত তৃতীয় দিনের খেলা শুরু করে।  পেসার ও স্পিনাররা কেউই টাইগারদের সাফল্য এনে দিতে পারেননি। মেহেদী হাসান মিরাজকে দুটি ছক্কা মেরে ফিফটি তুলে নেন গিল। পরে মিরাজের বলে এক রান নিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের ১২তম ফিফটি তুলে নেন পান্ট। ঘরের মাঠে খেলা ৯ টেস্টের ৮টিতেই তিনি কমপক্ষে ৫০ রানের ইনিংস খেলেছেন।

ব্যক্তিগত ৭২ রানে পান্ট জীবন পান। সাকিব আল হাসানের বলে স্লগ সুইপ করতে গেলে বল শূন্যে উঠে যায়। লং অনে অতি সহজ ক্যাচ নিতে ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির দেখা পান। এরপর মেহেদী হাসান মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে ১২৮ বলে ১৩ চার ও ৪টি ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন পান্ট। চতুর্থ উইকেটে তিনি গিলের সঙ্গে ১৬৭ রানের গড়েন। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!