কেন উইলিয়ামসনের কাছ থেকে ২০২২ সালে দায়িত্ব নেরা পর ১৪ টেস্টে ক্ল্যাক ক্যাপদের অধিনায়ক ছিলেন সাউদি। তার অধীনে দলটি ১৪ টেস্টের মধ্যে ছয়টি জয়, ছয়টি হার ও দুইটি ড্রয়ের মুখ দেখে। টানা চার টেস্টে হারের পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন সাউদি।
নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে সাউদি বলেন, ‘ব্ল্যাকক্যাপদের অধিনায়কত্ব করাটা কোনো সংস্করণে আমার কাছে খুবই বিশেষ কিছু। এটা পরম সম্মান এবং বিশেষত্বের ব্যাপার। আমি আমার ক্যারিয়ারজুড়ে সবসময় দলকে উপরে রাখার চেষ্টা করেছি এবং বিশ্বাস করি, এই সিদ্ধান্তটি দলের জন্য সেরা।
.png)
‘বিশ্বাস করি, মাঠে আমার পারফরম্যান্সের উপর মনোযোগ নিয়ে আমি দলকে এগিয়ে নিতে পারবো। নিজের সেরা অবস্থায় ফিরে এসে উইকেট নেওয়া অব্যাহত রাখা এবং নিউজিল্যান্ডকে টেস্ট ম্যাচ জিততে সহায়তা করা।’
ল্যাথাম আগে ৯ টেস্টে অধিনায়কত্ব করলেও এবারই প্রথম নিয়মিত অধিনাতক হিসেবে যাত্রা আরম্ভ করবেন। অক্টোবরের ১৬ তারিখ শুরু হবে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের জন্য দল এখনো স্কোয়াড ঘোষণা করেনি সফরকারীরা।