ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রেকর্ডের চূড়া থেকেই রিয়াদের বিদায়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৫, ৮ অক্টোবর ২০২৪
রেকর্ডের চূড়া থেকেই রিয়াদের বিদায়
মাহমুদউল্লাহ রিয়াদ

১৭ বছর আগে কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে মাহমুদউল্লাহ রিয়াদের টি-২০তে অভিষেক হয়েছিল। তিনি বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৩৯ আন্তর্জাতিক টি-২০। সবকিছু ঠিক থাকলে ১৪১ ম্যাচ খেলে ক্যারিয়ার শেষ করবেন। 

দারুণ এক রেকর্ডের মালিক হয়েই তিনি ফরম্যাটটি থেকে বিদায় নিতে চলেছেন। লাল-সবুজের জার্সিতে তার চেয়ে বেশি ম্যাচ আর কেউ খেলেনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮। পার্টটাইম বোলার হিসেবে ৭ এর সামান্য বেশি ইকোনমিতে নিয়েছেন ৪০ উইকেট।

সাইলেট কিলার নামে খ্যাত এই ক্রিকেটার একসময় ছিলেন টি-২০ দলের অধিনায়ক। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-২০তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনেই ফরম্যাটটিতে সর্বাধিক ১৬ ম্যাচ জিতেছে লাল-সবুজের দল। করোনাকালীন সময়ে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে রিয়াদের অধিনায়কত্বে টিম টাইগার্স খেলেছিল টি-২০ বিশ্বকাপ। 

Advertisement

নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ফাইনালের মঞ্চে তোলেন ৩৮ বর্ষী এই ক্রিকেটার। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের কাছে সেই দৃশ্য এখনো স্মরণীয় মুহূর্ত হয়ে রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!