ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

টেস্ট ইতিহাসে সর্বকালের সেরা পাঁচে রুট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৭, ১০ অক্টোবর ২০২৪
টেস্ট ইতিহাসে সর্বকালের সেরা পাঁচে রুট
জো রুট

অ্যালিস্টার কুককে ছাড়িয়ে লাল বলের ক্রিকেটে এখন ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রাহক রুট। মুলতান টেস্টের চতুর্থ দিন আউট হওয়ার সময় তার মোট রান ১২,৬৬৪। টেস্ট ইতিহাসে তিনি পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক। তার ঠিক পেছনে ষষ্ঠ স্থানে থাকা কুকের রান ১২,৪৭২। 

রুটের উপরে রয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার, তার মোট সংগ্রহ ১৫,৯২১ রান। তালিকার দুইয়ে থাকা রিকি পন্টিং ১৩,৩৭৮ রান করেছিলেন। অলরাউন্ডার জ্যাক ক্যালিস ১৩,২৮৯ ও দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়ের ব্যাটে ১৩,২৮৮ রান এসেছিল।

মুলতান টেস্টের চতুর্থ দিন পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারসেরা ২৬২ রানের ইনিংস খেলেন রুট। এটি লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তার ষষ্ঠ সেঞ্চুরি। ধৈর্যশীল ব্যাটিংয়ে তিনি খেলেন ৩৭৫ বল, মেরেছেন ১৭টি চার, ক্রিজে ছিলেন ৬০১ মিনিট।

হ্যারি ব্রুকের সঙ্গে চতুর্থ উইকেটে ৪৫২ রানের জুটি গড়েন রুট। ইংল্যান্ডের পক্ষে এটি সাদা পোশাকের ক্রিকেটে সর্বাধিক রানের জুটি। এটি টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বাধিক রানের জুটি। তবে চতুর্থ উইকেট জুটিতে তারা গড়েছেন বিশ্বরেকর্ড।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!