স্টেডিয়ামটিতে সম্প্রতি স্থানীয় ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। এতদিন তাই বাফুফের পক্ষে পিচ উঠানো সম্ভব হয়নি। বিস্ময়কর হলেও সত্যি, সোমবার (২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে কাজ পিচ উঠানোর যাবতীয় কার্যক্রম। এদিন দুপুর ১২টার দিকে এমন দৃশ্য দেখা যায়।
দেশের রাজনৈতিক পালাবদলের পর সাত দিন পিছিয়ে ২০২৪-২৫ ফুটবল মৌসুম শুরু হবে বলে জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরে মাঠ প্রস্তুত না হওয়ায় পেশাদার লিগ কমিটির আসন্ন ফুটবল মৌসুম দেড় মাস পিছিয়ে দেয়।
.png)
গত ৮ অক্টোবর বাফুফে নির্বাচনের আগে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেছিলেন, ‘আসন্ন মৌসুমের জন্য আমরা যে ভেন্যুগুলো মনোনীত করেছিলাম সেগুলো এখনও প্রস্তুত হয়নি। যেহেতু ভেন্যুগুলো প্রস্তুত নয়, তাই ক্লাবগুলোর আবেদন এবং সামগ্রিক প্রেক্ষাপটে ১১ অক্টোবরের পরিবর্তে নভেম্বরের শেষদিকে মৌসুম শুরুর সিদ্ধান্ত হয়েছে।’
এর আগে গত ১৪ সেপ্টেম্বর লিগ কমিটির বৈঠকে জানানো হয়েছিল, ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লা ও ময়মনসিংহে ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত। তবুও কুমিল্লার মাঠ খেলার উপযোগী করতে না পারায় বাফুফের নতুন কমিটির পরিকল্পনাহীনতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠে গেল।
২০২২-২৩ মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালটি ছিল আবাহনী-মোহামেডানের মহারণ। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৪-৪ গোলে অমীমাংসিত ছিল মহারণ। মোহামেডানের হয়ে একাই ৪ গোল করে নায়ক হন সোলেমান দিয়াবাতে। ৮ গোলের রোমাঞ্চের পর শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ৪-২ ব্যবধানে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান।
এরপর ২০২৩-২৪ মৌসুমে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠ অনুপযোগী থাকায় ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচ আয়োজন হয়নি। ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য সেবার এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।