ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কী কারণে বছরের শেষ ওয়ানডে হারলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩, ১৩ ডিসেম্বর ২০২৪
কী কারণে বছরের শেষ ওয়ানডে হারলো বাংলাদেশ
বড় ইনিংস খেলার পথে মাহমুদউল্লাহ রিয়াদের একটি শট

বছরের শেষ ওয়ানডে ম্যাচে ৩২১ রানের বড় পুঁজি গড়েও ভাগ্য বদলায়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু আর কেসি কার্টির দুর্দান্ত ব্যাটিংয়ে ম্লান হলো টাইগার ব্যাটারদের দিন।

অভিষিক্ত জাঙ্গু ক্ষান্ত হলেন সেঞ্চুরি করে। কার্যকরী ক্যামিও উপহার দিয়েছেন গুদাকেশ মোতিও। বছরের শেষ ওয়ানডে সেখানেই হারলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে টাইগাররা হেরেছে ৪ উইকেটে। তাতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

বোলিংয়ে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। ৩১ রানেই টপ অর্ডারের তিন উইকেট হারিয়েছিল উইন্ডিজ। এমনকি একশর আগে চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে পঞ্চম উইকেট জুটিতে ১৩২ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন কেসি কার্টি ও জাঙ্গু।

Advertisement

ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে বড় পুঁজি নিয়েও হারের পেছনে মাঝের ওভারে উইকেট নিতে না পারাকে দায় দেন অধিনায়ক মিরাজ।

তিনি বলেন, আমাদের বোলারদের জন্য খুব কঠিন দিন ছিল। ব্যাটাররা ভালো করেছে। আমরা ভালো জুটি পেয়েছি। সৌম্য, জাকের ও মাহমুদউল্লাহ- সবাই ভালো করেছে। বোলিংয়ে আরো ভালো করার সুযোগ ছিল। মাঝের ওভারে উইকেট নিতে পারিনি। এটি আমাদের জন্য সমস্যার ছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!