ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বললেন লিটন 

বাংলাদেশের সব মানুষ সিরিজ জয়ে খুশি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৫, ১৮ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের সব মানুষ সিরিজ জয়ে খুশি
বাংলাদেশ ক্রিকেট দল

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ জিতে নিয়েছে সফরকারী বাংলাদেশ। প্রথম ম্যাচ ৭ রানে জয়ের পর দ্বিতীয়টিতে ২৭ রানে জিতে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। 

ছয় বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের পর দলের পারফরম্যান্সে আনন্দিত বলে জানান অধিনায়ক লিটন কুমার দাস।  ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম।’

ম্যাচসেরা শামীম পাটোয়ারী গত ম্যাচের মতো এই ম্যাচেও দারুণভাবে ফিনিশিংটা করেছেন। ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। শামীমের ইনিংসের প্রশংসায় লিটনের ভাষ্য, ‘আমি যখন প্রথম বল খেলি, খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে।’

Advertisement

মাত্র ১২৯ রানের পুঁজি নিয়েও জয় পাওয়ার পেছনে বাংলাদেশ দলের বোলারদের অবদান সবচেয়ে বেশি। তাদের প্রশংসা করতে ভুল করেননি লিটন। টাইগার অধিনায়কের মন্তব্য ‘বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখনই আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা ঐ সময় একটা ভালো ফ্লোতে ছিলাম।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!