[ খেলা ]
কঙ্গোর বিরুদ্ধে শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়
জয়ের পর ইংল্যান্ড দল ।। ছবি: সংগৃহীত
চলমান বিশ্বকাপে ডি আর কঙ্গোকে ২-১ গোলে হারাল ইংল্যান্ড। ম্যাচের ৭৫ মিনিট দুর্দান্ত হেড থেকে গোল করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। বাম পাশ থেকে অ্যান্থনি গর্ডনের ক্রসে মাথা ছুঁইয়ে বল নিয়ে আছড়ে ফেললেন জালে।
এর মধ্যে দিয়ে ম্যাচে ১-১ সমতায় ফিরে থ্রি লায়ন্সরা। এর আগে ম্যাচের সপ্তম মিনিটে ডান দিক থেকে আসা একটি ক্রসে ইংল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় জেড স্পেন্স বলের বাউন্স ভুল বিচার করেন।
সে সুযোগে বক্সের ভেতরে একেবারে ফাঁকা অবস্থায় বল পেয়ে প্রথম নিয়ন্ত্রণেই জোরালো শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন সিপেঙ্গা। তার গোলের পর থেকেই ইংল্যান্ড সমতায় ফিরতে মরিয়া ছিল ইংলিশরা।
ডেইলি-বাংলাদেশ/এম এ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!