[ খেলা ]
মোবাইলে যেভাবে দেখবেন ভারত-পাকিস্তান ফাইনাল
ছবি: সংগৃহীত
ক্রিকেটের পর এবার ফুটবলের ময়দানে মুখোমুখি ভারত ও পাকিস্তান। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনালে শিরোপার লড়াইয়ে নামতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। গত শনিবার সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। ফলে ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ভারতে VETO APP-এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে খেলার লাইভ স্ট্রিমিং। এ ছাড়া বাংলাদেশের দর্শকরা টি স্পোর্টস ও টফি অ্যাপসে ম্যাচটি সরাসরি দেখতে পারবেন।
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
ডেইলি-বাংলাদেশ/এমএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!