ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

চিত্রশিল্পী মুর্তজা বশীর আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০০, ১৪ আগস্ট ২০২০
চিত্রশিল্পী মুর্তজা বশীর আইসিইউতে
চিত্রশিল্পী মুর্তজা বশীর

চিত্রশিল্পী মুর্তজা বশীর গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রযেছেন। 

জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছেন। বর্তমানে শিল্পীর শারীরিক অবস্থা সংকটাপন্ন।

এর আগে, বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেয়া হয়। 

Advertisement

চিত্রশিল্পী মুর্তজা বশীর ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে। তিনি ১৯৩২ সালের ১৭ অগাস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। ৮৮ বছর বয়সী এ চিত্রশিল্পী এর আগেও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক পান মুর্তজা বশীর। একই কাজে স্বাধীনতা পুরস্কার পান ২০১৯ সালে। কর্মজীবনে তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশে বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ মুর্তজা বশীর। পেইন্টিং ছাড়াও ম্যুরাল, ছাপচিত্রসহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি। এছাড়া লিখেছেন বই এবং গবেষণা করেছেন মুদ্রা ও শিলালিপি নিয়েও।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!