প্রত্যাখ্যান
যখন কোনো সুন্দরী মেয়ের সাথে পথে আমার দেখা হয়, আমি তাকে অনুরোধ করি,‘তুমি কি আমার সাথে আসবে?’
কিছু না বলেই সে পাশ দিয়ে হেঁটে চলে যায়। সম্ভবত বলতে চায়ঃ ‘তুমি কোনো বিখ্যাত রাজপুত্র নও। রেড ইন্ডিয়ানদের মতো প্রশস্ত কাঁধ নেই তোমার। ধ্যানমগ্ন কোনো চোখও নেই তোমার। তোমার শরীরের চামড়ার ওপর দিয়ে প্রান্তরের বাতাস বা নদী বয়ে যায়নি। তুমি কখনোই সাতসমুদ্র পাড়ি দিয়ে অজানায় হারিয়ে যাওনি। তাহলে বলো, কেনো আমার মতো সুন্দরী একটা মেয়ে তোমার সাথে যাবে?’
‘তুমি হয়তো ভুলে গেছ যে, তোমাকে নিয়ে সড়ক কাঁপিয়ে ইঞ্জিন চালিত কোনো গাড়ি চলাচল করে না। অর্ধচন্দ্রাকারে ঘিরে কোনো যুবকদল তোমাকে পাহারা দিয়ে নিয়ে যায় না, তোমার স্কার্টের পেছন ধরে। কেউ বিড়বিড় করে তোমার মাথার ওপরে আশীর্বাদ উচ্চারণ করে না। তোমার বুক কাঁচুলির ভেতরে খুব ভালোভাবে ঢেকে থাকলেও নিজের উরু ও পশ্চাতদেশকে তুমি সামলে রাখতে পারো না। পাতলা চকমকে রেশমি পোশাক এবং স্কার্ট পরে গত শরতে তুমি আমাদেরকে আনন্দ দিয়েছিলে। তারপরেও তুমি হাসো। সময়ে সময়ে ডেকে আনো মৃত্যুর মতো বিপদ।’
.png)
‘হ্যাঁ, আমরা দু'জনেই সঠিক। এবং এই কঠিন সত্য মনে না করার জন্যে আমাদের দুজনেরই কি উচিৎ নয় আলাদা পথে বাড়ি ফিরে যাওয়া?’