ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

ভালোবাসার চিঠি

অমিত গোস্বামী
প্রকাশিত: ০৩:০৭, ১৪ ফেব্রুয়ারি ২০২২
ভালোবাসার চিঠি
ফাইল ছবি

কেমন আছ রূপসারি মন,
দূরপ্রবাসে কেমন আছো ?
ভালোবাসার বিশেষ দিনে
মনে পড়ে আমায় আজও?

তোমার দেশে ফাগুন আসে
তুষার ঝরা শীতের শেষে?

Advertisement

এই শহরে এখন জানো
বসন্ত আজ এসে গেছে

মনে আছে এমন দিনে
রূপকথাময় তেপান্তরে
তুমি আমি হারিয়ে যেতাম
ভালোবাসার তুমুল ঝড়ে

বৃষ্টিরোদের পরোয়া নেই
মন ছোটাতাম এক্কাগাড়ি
ঘুমপাড়ানি হ্যাজাকআলো
জ্যোৎস্না মেখে ফিরছি বাড়ি

তখন এমন ভ্যালেনটিনো
দিবস-টিবস, না ছিল্ না
হিসেব করে উচ্চস্বরে
দেওয়া-নেওয়া তাও অজানা

এটাই ভালো, দিবস মানা
মন গড়ানো ঢালু পথে
তুমি-আমি’র সালতামামি
হারিয়ে যায় নদীর স্রোতে

হারিয়ে ফেলার যন্ত্রণা নেই
চাঁদের ফালি মুঠোয় নিয়ে
রাত্রি আসে সব হারানোর
হাহারবের সুর বাজিয়ে

বসন্ত আজ পা রেখেছে
প্রেম দিবসও একই দিনে
ভালো থেকো রূপসারি মন
ভালোবাসার রাস্তা চিনে।

ভালো থেকো আপন ঘরে
ভালো থেকো দূরপ্রবাসে
শেষে বলি তোমায় আজও
একটি হৃদয় ভালোবাসে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কবিতা
লিংক সফলভাবে কপি হয়েছে!