[ শিল্প ও সাহিত্য ]
মূলঃ Haruki Murakami on Parallel Realities (The New Yorker)
সমান্তরাল সত্য
ছবি: অন্তর্জাল
“আমি যখন গল্প লিখি, তখন বাস্তবতা ও অবাস্তবতা পরস্পরের সাথে মিশে যায়। খুব স্বাভাবিকভাবে। এমন নয় যে, পরিকল্পনা করে আমি তা করে থাকি। বরং যত বেশি মনোযোগ দিয়ে আমি বাস্তবতা ফুটিয়ে তুলতে চেষ্টা করি, তত বেশি অবাস্তবতা সেখানে চলে আসে। আমার কাছে গল্প বা উপন্যাস লেখা পার্টি বা উৎসবের মতো। যে কেউ চাইলেই সেখানে যোগ দিতে পারে। আবার চাইলেই কেউ সেখান থেকে যখন খুশি চলে যেতে পারে। আমি মনে করি উপন্যাস তার চলার শক্তি পায় স্বাধীনতার বোধ থেকে।”
“পৃথিবী সম্পর্কে আমার মূল অভিমত হলো, যে পরিচিত পৃথিবীতে আমাদের বাস, তার পাশেই আরেকটা পৃথিবী আছে। এই পৃথিবী সম্পর্কে আমরা কিছুই জানি না। সেটার গঠন ও অর্থ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে আছে যে তা নিশ্চিত। এবং কখনো কখনো ক্ষণিক দৃষ্টিতে আমরা সেটিকে দেখতে পাই। ঠিক বিজলীর চমকের সময়ে আমাদের চারপাশকে যেমন করে মুহূর্তের জন্যে আমরা আলোকিত দেখতে পাই।”
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!