ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

নেত্রকোণায় নানা আয়োজনে নজরুল জন্মজয়ন্তী উদযাপন

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ২৬ মে ২০২২
নেত্রকোণায় নানা আয়োজনে নজরুল জন্মজয়ন্তী উদযাপন
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী ও বোধ সাহিত্য পত্রিকার রজতজয়ন্তী উপলক্ষে ১১১তম সংখ্যার পাঠ উন্মোচন, আলোচনা সভা ও লেখক কপি বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মে) বিকেলে নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার হলরুমে এক উৎসবমুখর পরিবেশে খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বোধ সাহিত্য পত্রিকার সম্পাদক তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লেখক ও নজরুল গবেষক বীর মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদ।

Advertisement

প্রধান আলোচক ছিলেন লেখক ও মুক্তিযোদ্ধ গবেষক প্রখ্যাত কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর ছেলে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিক, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু অ্যাডভোকেট সানাওয়ার হোসেন ভূঁইয়া, মো. মারুফ হাসান খান অভ্র ও বীর মুক্তিযুদ্ধা আজহারুল ইসলাম হিরু। 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ছড়াকার ও সাংবাদিক শ্যামলেন্দু পাল, অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন ও অধ্যাপক কবি আনোয়ার হাসান।

আলোচনা শেষে কবিতা আবৃত্তি নিকেতনের পরিবেশনায় কবিতা আবৃত্তি করেন- সৈয়দ দীবা কবি তানভীয়া আজিম, কবি সাইফুর নাহার, কবি পহেলি দে। শিশু আবৃত্তিকার পূর্বা, প্রকৃতি, মৌরিন, বর্ষা ও নাবিল। এছাড়াও অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন নজরুল সঙ্গীতশিল্পী খিজির আহমেদ ভূঁইয়া সম্পদ, বর্ন প্রমুখ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!