ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

শোকবার্তা 

অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১৮:০৯, ১৩ জুন ২০২২
শোকবার্তা 
ছবিঃ অন্তর্জাল ( কাফকা ও মেলিনা জেসেন্সকা)

“ফ্রানজ কাফকার মৃত্যুর পর তার প্রেমিকা মেলিনা জেসেন্সকা’র শোকবার্তা 

“সে ছিল লজ্জাশীল, ভদ্র ও দয়ালু। তবে তার লেখা বইগুলো ছিল ভয়ংকর ও বেদনাদায়ক। তার দৃষ্টিতে পৃথিবী ছিল অদৃশ্য সব দৈত্যে পরিপূর্ণ, যারা প্রতিরক্ষাহীন মানুষদেরকে ছিন্নভিন্ন ও ধ্বংস করে দেয়। দৃষ্টির স্বচ্ছতা ও অভিজ্ঞান তার বেঁচে থাকার সামর্থ্যকে কমিয়ে দিয়েছিল। যোদ্ধা হিসেবে সে খুবই দুর্বল ছিল। এই দুর্বলতা ছিল ভদ্র ও সুন্দর মনের মানুষের, যারা ভুল বুঝাবুঝি, নিষ্ঠুরতা অথবা বুদ্ধিবৃত্তিক মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না।”

“এই ধরনের মানুষেরা আগে থেকেই জানে যে, তারা শক্তিহীন। ফলে এমনভাবে তারা পরাজয়কে বরণ করে  নেয় যে, বিজয়ীরাই লজ্জা পেয়ে যায়। সে জানতো যে অসাধারণ একজন সংবেদনশীল মানুষ ওপরের বিষয়গুলো জানে এবং সেকারণেই সে দার্শনিক দৃষ্টিকোণ থেকে সকল মানুষকে বিচার করে থাকে। তাদের  মুখের উদ্ভাস থেকে। পৃথিবীকে সে গভীর ও অসাধারণ দৃষ্টি দিয়ে দেখতো। সে নিজেই ছিল একটি গভীর ও অসাধারণ পৃথিবী।” 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!