[ শিল্প ও সাহিত্য ]
মূল: Kahlil Gibran (বইঃ The Wanderer)
মুক্তা
ছবি: অন্তর্জাল (প্রতীকী)
এক ঝিনুক তার প্রতিবেশী ঝিনুককে বলল, “আমার ভেতরে ভীষণ ব্যথা। ভারী ও গোল সেই ব্যথা। আমি খুবই কাতর অনুভব করছি।”
অন্য ঝিনুক গর্বিতভাবে আত্মপ্রসাদ নিয়ে তাকে বলল, “আকাশ ও সাগরের প্রশংসা যে, আমার শরীরের ভেতরে কোনো ব্যথা নেই। আমি ভেতরে-বাইরে খুবই ভালো আছি।”
একটা কাঁকড়া পাশ দিয়ে যাচ্ছিল। সে ঝিনুক দুটোর কথা শুনতে পেল। ভেতরে-বাইরে ভালো থাকা ঝিনুকটিকে সে বলল, “হ্যা, তুমি ভালো আছ। তবে তোমার প্রতিবেশী ব্যথায় কাতর হয়ে আছে, কারণ সে তার শরীরের ভেতরে বহন করছে অত্যধিক সুন্দর এক মুক্তা।”
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!