[ শিল্প ও সাহিত্য ]
মূলঃ জিবরান কাহলিল জিবরান
অবাধে পাওয়া জীবনের উপহার
ছবি: অন্তর্জাল (প্রতীকী)
তুমি প্রায়ই বলে থাকো যে, “আমি কেবল তাদেরকেই দেবো, যারা আসলে পাওয়ার যোগ্য।” কিন্তু বাগানের গাছগুলো তা বলে না। চারণভূমি ভূমির পশুরাও বলে না।
তারা দেয়, যাতে তারা বাঁচতে পারে, কারণ না দেওয়া মানে নিজেরাই ধ্বংস হয়ে যাওয়া।
নিশ্চয়ই যে তার কাছ থেকে দিন ও রাত্রি পেয়েছে, সে তোমার কাছ থেকেও সবকিছু পাওয়ার যোগ্য।
এবং যে জীবন সমুদ্র হতে পান করার যোগ্য বলে বিবেচিত হয়েছে, সে তোমার ছোট্ট ঝরনা থেকেও কাপ পূর্ণ করে নেয়ার যোগ্যতা ধারণ করে।
.png)
সুতরাং শুরুতেই তুমি দেখো যে, দাতা হবার ও দান কার্যে অংশগ্রহণ করার যোগ্যতা তোমার আছে কিনা।
কারণ সত্য হলো যে, জীবনই জীবনকে দেয়। অন্য কেউ নয়। এবং তুমি, যে নিজেকে দাতা বলে মনে করে, সে আসলে একজন সাক্ষী মাত্র।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!