ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

সাহিত্য আসর ঢাকা লিট ফেস্টে অংশ নেবেন নোবেল বিজয়ী লেখকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৪, ১ জানুয়ারি ২০২৩
সাহিত্য আসর ঢাকা লিট ফেস্টে অংশ নেবেন নোবেল বিজয়ী লেখকরা
ঢাকা লিট ফেস্ট সামনে রেখে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন

সাহিত্য আসর ঢাকা লিট ফেস্ট শুরু হচ্ছে আগামী ৫ জানুয়ারি থেকে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৪ দিনব্যাপি এ লিট ফেস্ট চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এবারের আয়োজনে থাকছেন নোবেল প্রাইজ বিজয়ী লেখক, আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ীরা।

রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

চারদিনের এই উৎসবে, ১৭৫টির বেশি সেশনে অংশ নিচ্ছেন ৫টি মহাদেশের ৫০০ এর বেশি বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। চারদিনের এ আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্র্যময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু, তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সঙ্গীত এবং সাংস্কৃতিক পরিবেশনা।

Advertisement

ঢাকা লিট ফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ঢাকা ট্রিবিউন অ্যান্ড ট্রিবিউন। সেই সঙ্গে প্লাটিনাম স্পন্সর হিসেবে আছে দ্য সিটি ব্যাংক লিমিটেড এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে ব্রিটিশ কাউন্সিল। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা লিট ফেস্টের ৩ পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং কে আনিস আহমেদ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রমুখ।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!