[ শিল্প ও সাহিত্য ]
সৃষ্টির উদ্দীপনা এবং...
মূলঃ ভিনসেণ্ট ভ্যানগগ সম্পর্কে আলোচনা
ছবিঃ অন্তর্জাল ( শিল্পী- ভিনসেণ্ট ভ্যানগগ, ছবির টাইটেল - Daubigny's Garden)
“যদি তোমার কাছে ক্যানভাস শেষ হয়ে যায়... তোয়ালে ব্যবহার করো! কারণ, উদ্দীপনা যখন আসে, তখন কিছু কিছু সময়ে তোমার ধৈর্য অথবা সঠিক সরবরাহের জন্যে সময় নাও থাকতে পারে।”
ভ্যানগগের কাছে সম্ভবত কোনো ক্যানভাস ছিল না, যখন তিনি ' Daubigny's Garden' চিত্রটি এঁকেছিলেন। সুতরাং তিনি হাতের কাছে যা পেয়েছিলেন, সেটি দিয়েই এঁকেছিলেন।
গবেষকরা এই তৈলচিত্রটির পেছনের দিক নিরীক্ষা করতে গিয়ে এর ওপরের ও নীচের দিকে লাল স্ট্রিপ দেখতে পেয়েছিলেন। এই স্ট্রিপগুলো কাপড়ের মধ্যে বোনা হয়েছিল, যার অর্থ হলো যে ভ্যানগগ তৈলচিত্রটি সাধারণ একটা রান্নাঘরের তোয়ালের ওপরে এঁকেছিলেন। উল্লেখ্য, এই ধরনের তোয়ালেগুলো ১৯ শতকে সব জায়গাতেই বিক্রি করা হতো।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!