ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

বই পড়া 

মূল: উমবের্তো একো ( বই- দ্য নেইম অফ রোজ)
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ 
প্রকাশিত: ০৮:৫৬, ১৭ মে ২০২৩
বই পড়া 
ছবি: অন্তর্জাল প্রতীকী

“বই আমাকে শিখিয়েছে যে, পড়ার মধ্যদিয়ে আমি অনেক বেশি আতিশয্য নিয়ে বাঁচতে পারি। এটা আমাকে আমার হারিয়ে ফেলা স্মৃতি বা দৃশ্যগুলোকে ফিরিয়ে দিতে পারে। এ কারণেই, একটা বইকে শুধু অবসর বিনোদনের মাধ্যম হিসেবে নয়, গ্রহণ করা উচিত চ্যালেঞ্জ বা প্রতিদ্বন্দ্বী হিসেবে।

কেবল তাই নয়, আমরা যখন কোনো সত্যিকার ভালো বই পড়ি, তখন সেটা শেষ পৃষ্ঠায় এসে শেষ হয়ে যায় না। বরং সেটি সারাজীবন পাঠক ও লেখকের মধ্যে আলাপচারিতার একটি পর্ব হয়ে থাকে।

Advertisement

বই সজীবতা পেয়ে থাকে অন্য বইগুলোর সাথে তার কথোপকথনের মধ্যদিয়ে, যেগুলো সেটির আগে এসেছে অথবা সেটি যেগুলোকে অনুসরণ করে এসেছে।

বইপড়ার আসল সৌন্দর্য হলো যে, একটা বই আমরা কখনোই একবারে পড়ে শেষ করে ফেলি না; আমরা সবসময়ই সেটিতে ফিরে আসতে পারি, এবং নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারি।”

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!