[ শিল্প ও সাহিত্য ]
ট্রেঞ্চের জীবন
মূলঃ ট্রেঞ্চের জীবন সম্পর্কে আর্থার স্যাভেজ।
ছবিঃ অন্তর্জাল
“আমার স্মৃতিগুলো পুরোদস্তুর আতঙ্ক ও বিভীষিকার। আমি ট্রেঞ্চ ফুটে (Trench foot) আক্রান্ত হয়ে লোকজনকে কাঁদতে দেখেছিলাম। কারণ, তাদের পাগুলো পচে গিয়েছিল, এবং তারা জানত যে তাদের একটা পা হারিয়ে যাবে।
পোশাকের ভেতরে উকুনের স্মৃতি আমাকে এখনো পাগল করে দেয়। ময়লা-আবর্জনা, গোপনীয়তার অভাব, ভয়হীন বিশাল ইদুরের রসদ চুরি, চারদিকে ভেজা শীতল কাদামাটি এবং মৃতদেহগুলো....
যুদ্ধে যাবার আগে আমি কখনোই মৃতদেহ দেখিনি। কিন্তু ট্রেঞ্চগুলোর মধ্যে সেগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তুমি হয়তো পাশের জনের সাথে কথা বলছ, তখনই হঠাৎ করে একটা স্নাইপারের গুলির আঘাতে তোমার পাশেই মরে পড়ে গেল। এবং সেভাবেই সে পড়ে থাকল দিনের পর দিন।”
.png)
লেখক পরিচিতিঃ আর্থার স্যাভেজ জন্মেছিলেন ১৮৯৯ সালে। ১৯১৬ সালে তিনি ব্রিটিশ সেনাবাহিনিতে যোগ দিয়েছিলেন। ওয়েস্টার্ন ফ্রন্টে তিনি নিয়োজিত ছিলেন। ৯২ বছর বয়সে একটা ইন্টারভিউতে তিনি প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা শেয়ার করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!