‘‘খুব সাদাসিধা অর্থে অধিকাংশ মানুষ কোনো বিষয় বা ধারণা নিয়ে যা ভাবে, সেটিকেই তারা সত্য বলে ধরে নেয়। কিন্তু এর চেয়ে অসত্য আর কিছু হয় না। উল্লেখ্য, কার্যকারণ অথবা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এরকম সম্মতিসূচক বৈধতার কোনো মূল্য নেই। এটা হলো আসলে এক ধরনের পারস্পরিক মায়া।
সত্য হলো, লাখ লাখ মানুষ সবাই মিলে কোনো অপরাধ করলেই সেই অপরাধ গুণে পরিণত হয়ে যায় না। একইভাবে সবাই মিলে কোনো ভুল করলেও সেই ভুল শুদ্ধ হয়ে যায় না। এমনকি লাখ লাখ মানুষ একই ধরনের মানসিক বিকারগ্রস্ততায় ভুগলেও তাদেরকে সামষ্টিকভাবে প্রকৃতিস্থ বলে বিবেচনা করা যাবে না।’’
.png)