ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

দৃশ্য

মূলঃ সার্জেন্ট আলফ রেযেল, ৮ম ব্যাটালিয়ন, রয়্যাল  ফুসিলার্স, ব্যাটল অফ সোমে, ১৯১৬ (প্রথম বিশ্বযুদ্ধ)
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ২০:০৪, ২৩ জুন ২০২৩
দৃশ্য
ছবিঃ অন্তর্জাল (শিল্পীর আঁকা ব্যাটল অফ সোমে'র ছবি)

“পরদিন সকালে একদল সৈন্য নিয়ে আমাদের মৃত সৈনিকদের বেতন বই সংগ্রহ করতে গেলাম। এই ছবিটি তারপর থেকে আমি কখনোই ভুলতে পারিনি। অসম্ভব ভয়ংকর ছিল সেটি।

প্রায় প্রতিগজে অন্তত একটি করে মৃতদেহ ছিল। দুই পক্ষেরই। এগুলোর মধ্য হতে আমাদের মানুষদেরকে আলাদা করে নিতে হচ্ছিল।

এটা ছিল সবচেয়ে খারাপ যুদ্ধগুলোর একটি। অর্ধেক মুখের ও মগজবিহীন মাথার মৃতদেহ, মস্তকহীন মৃতদেহ, অঙ্গহীন মৃতদেহ- সবকিছুই ছিল সেখানে। আমরা তাদের বের হয়ে যাওয়া নাড়িভুড়ির মধ্যে হালকা পায়ে খুঁজে বেরাচ্ছিলাম।

Advertisement

এই দৃশ্য বিস্তৃত ছিল জার্মান প্রতিরক্ষা অবস্থান পর্যন্ত।”

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!