ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

সত্য

মূলঃ জিবরান খলিল জিবরান (কাব্যগ্রন্থ - দ্য প্রফেট) 
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ২১:২৫, ২৭ জুন ২০২৩
সত্য
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী

কখনোই বলো না, “আমি সত্যকে খুঁজে পেয়েছি,”
বরং বলো,“আমি একটা সত্য খুঁজে পেয়েছি।”

কখনোই বলো না,“আমি আত্মার পথ খুঁজে পেয়েছি,”
বরং বলো,“আত্মাকে আমি আমার পথের ওপরে হাঁটতে দেখেছি।”
কারণ আত্মা সবপথেই হাঁটে।
আত্মা কখনোই কোনো বিশেষ রেখার ওপরে হাঁটে না,
অথবা নলখাগড়ার মতো জন্মায় না।
সত্য হলো, আত্মা নিজেকে উন্মোচন করে,
পদ্মফুলের অগণিত পাপড়ির মতো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!