[ শিল্প ও সাহিত্য ]
ভালো মানুষ- মন্দ মানুষ
মূলঃ Haim G. Ginott (বই- Teacher and Child: A Book for Parents and Teachers)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী (Painting by Kevin Foote)
অভিভাবক বা শিক্ষক হিসেবে আমি একটা ভয়ঙ্কর সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, সন্তান বা শিক্ষার্থী নয়, তাদের বিষয়ে আমিই সিদ্ধান্তমূলক রোল-প্লে করে থাকি। আমার ব্যক্তিগত এপ্রোচই তাদের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করে থাকে। আমার প্রাত্যহিক মেজাজই তাদের প্রতিদিনের আবহাওয়া তৈরি করে থাকে।
তাদের জীবনকে দুর্দশাগ্রস্ত বা আনন্দিত করার জন্যে আমি প্রবল শক্তির অধিকারী। আমি তাদের জন্যে অত্যাচার অথবা অনুপ্রেরণা দুটোরই সহায়ক যন্ত্র হতে পারি। আমি চাইলেই তাদের অপমান করতে পারি অথবা আনন্দ দিতে পারি। আমি চাইলেই তাদের আঘাত করতে অথবা সুস্থ করতে পারি।
শুধু তাই নয়, সকল পরিস্থিতিতেই আমার প্রতিক্রিয়াই নির্ধারণ করে যে তাদের সমস্যা বাড়বে, নাকি কমবে; নাকি তারা মানবিক বা অমানবিক হিসেবে বিবেচিত হবে।
.png)
আমরা যদি কোনো মানুষকে মন্দ হিসেবে ধরে নিয়ে তার সাথে আচরণ করি, তবে সে আরো খারাপ মানুষে রূপান্তরিত হবে। একইভাবে আমরা যদি তাদের ভালো মানুষ হিসেবে বিবেচনা করে আচরণ করি, তবে তারা অধিকতর যোগ্য মানুষে রূপান্তরিত হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!