[ শিল্প ও সাহিত্য ]
দৃষ্টির স্বচ্ছতা
মূলঃ আলবেয়ার কাম্যু (Albert Camus), উপন্যাস- দ্য প্লেগ (The Plague)
ছবিঃ অন্তর্জাল (ছবি আলবেয়ার কাম্যু)
“এই পৃথিবীতে মন্দ বা অশুভের আগমন সব সময়েই হয়ে থাকে অজ্ঞতা থেকে এবং ভালো ইচ্ছেরাও নৃশংসতার মতো ক্ষতি করতে পারে, যদি তাদের মধ্যে বোঝার ক্ষমতা কম থাকে। মোটের ওপর মানুষেরা মন্দের চেয়ে ভালোই বেশি হয়ে থাকে; তবে এটাই আসল বিষয় নয়।
সাধারণভাবে মানুষেরা সবাই কমবেশি অজ্ঞ, যাকে আমরা দোষ অথবা গুণ বলে থাকি; তবে সংশোধনের অতীত দোষ হলো সেই অজ্ঞতা, যা কল্পনা করে যে সে সবই জানে এবং একারণে তার হত্যা করার অধিকার আছে বলেও দাবী করে থাকে।
আসলে প্রবল বিচক্ষণতা বা দৃষ্টির স্বচ্ছতা ছাড়া সত্যিকারের ভালোত্ব বা ভালোবাসা থাকতে পারে না।”
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!