[ শিল্প ও সাহিত্য ]
বইমেলায় সানাউল্লাহ সাগরের দুই কাব্যগ্রন্থ
ছবি: সানাউল্লাহ সাগরের দুটি কাব্যগ্রন্থ
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সানাউল্লাহ সাগরের দুটি কাব্যগ্রন্থ। একটি দীর্ঘ কবিতার বই ‘পৃথিবী সমান দূরত্ব আমাদের’। অন্যটি ‘জনতা ব্যাংক রোড’। বই দুটির প্রচ্ছদ করেছেন আল নোমান। ‘পৃথিবী সমান দূরত্ব আমাদের’ পাওয়া যাবে মেলার বাউণ্ডুলে প্রকাশনের ৩১০নং স্টলে। মূল্য ১৫০ টাকা। ‘জনতা ব্যাংক রোড’ পাওয়া যাবে দেশ পাবলিকেশন্স-এর ৪৭৮-৪৮০নং স্টলে। মূল্য ২০০ টাকা।
বই নিয়ে কবি সানাউল্লাহ সাগর জানান, আমি পাঠক হিসেবে যেমন দীর্ঘ কবিতা পড়তে পছন্দ করি, তেমন কবি হিসেবে দীর্ঘ কবিতা লিখতেও পছন্দ করি। বিশ্বাস করি দীর্ঘ কবিতা পাঠে ক্রমাগত ডুব যাওয়ার একটা ব্যাপার থাকে। সেটা আমি উপভোগ করি।
তিনি আরো বলেন, ‘পৃথিবী সমান দূরত্ব আমাদের’ দীর্ঘ কবিতার বই। আর একটি কথা হলো আমি লেখায় এক্সপেরিমেন্টে বিশ্বাস করি। প্রতিটি বইয়ে তার ছাপ থাকে। ‘জনতা ব্যাংক রোড’ সেরকম একটি এক্সপেরিমেন্ট। কবিতা পাঠে যাদের একটা প্রস্তুতি আছে তাদের জন্য এই কবিতা।
.png)
এছাড়া আগে প্রকাশিত তার দুটি উপন্যাস, একটি ছোটগল্পের বই ও চারটি কবিতার বইও মেলায় পাওয়া যাচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচএস
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!