মোড়ক-উন্মোচনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি আসাদ মান্নান, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি, প্রাবন্ধিক ও গবেষক ড. মাসুদুজ্জামান, বিশিষ্ট কলামিস্ট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ডঃ মিল্টন বিশ্বাস, কবি দেলোয়ার হোসেন, ড: বিমল কুমার থান্দার, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, কবি জয়দেব মহাবিদ্যালয়, বীরভূম, ভারত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাষাচিত্রের প্রকাশক খন্দকার মনিরুল ইসলাম। বইটির উপর বক্তব্য রাখেন কবি আসাদ মান্নান, কবি মাসুদুজ্জামান, কলামিস্ট ডঃ মিল্টন বিশ্বাস, কবি দেলোয়ার হোসেন এবং অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় তারা বইয়ের কয়েকটি গল্পের অংশবিশেষ পড়ে শোনান। বইটির উপর কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম-এর লিখিত পর্যালোচনা পড়ে শোনান জান্নাতুল ফারহানা হক।
.png)
বইয়ে মোট এগারোটি গল্প আছে। কোন গল্পই পাঠকের সামনে সে অর্থে নতুন নয়। ইতোপূর্বে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত প্রতিটি গল্প পেয়েছে পাঠকপ্রিয়তা। বিষয়-বৈচিত্র্যে প্রতিটি গল্পই একটি আরেকটি থেকে আলাদা।
বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। মূদ্রিত মূল্য ৩০০ টাকা। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে ভাষাচিত্রের ৩৩ নং প্যাভিলিয়নে।