[ শিল্প ও সাহিত্য ]
গাছের জীবন
মূল: নাগিব মাহফুজ (Naguib Mahfouz), কবিতা -King Userkaf’s Forgiveness: Voices from the Other World)
ছবি: অন্তর্জাল, প্রতীকী (Vincent Van Gogh, Chestnut Tree in Bloom, 1887, oil on canvas)
“আঁকড়ে ধরো সেই গাছকে
যে পাতা দিয়ে ঐশ্বর্যময়ী,
যার ফলবান সবুজে আবৃত
শাখাগুলো বাতাস পূর্ণ করে রাখে।
দ্যাখো কীভাবে মানুষেরা
এর বিস্তৃত ছায়ায়আশ্রয় নেয়
সূর্যের জলন্ত রশ্মি হতে,
এবং কীভাবে তারা নীচু হয়ে
ঝুলে থাকা ফল ছিঁড়ে।
তারপর সেই একই বৃক্ষের দিকে
তাকাও শীতের সময়ে।
.png)
দ্যাখো কীভাবে শীতল বাতাস
তাকে নগ্ন করে ফেলে,
এবং কীভাবে তার সবগুলো
পাতা ঝরে যায়,
এবং কীভাবে তার অঙ্গগুলো
শূন্য হয়ে যায়
এবং তাদের উন্মুক্ত মৃতদেহ
প্রকাশিত হয়,
কোনো সুগন্ধিই যাকে
সংরক্ষণ করতে পারে না।
তারপর দ্যাখো কীভাবে মানুষেরা
সেটাকে পরিত্যাগ করে,
সেটার শাখাগুলো কেটে নিয়ে
সেগুলোকে আগুনে ছুঁড়ে দেয়।”
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!