[ শিল্প ও সাহিত্য ]
সময়ের স্রোত
মূল: ইয়াসুনারি কাওয়াবাতা, বই- বিউটি এন্ড স্যাডনেস (Beauty and Sadness, Yasunari Kawabata)
ছবি: অন্তর্জাল, প্রতীকী
‘মহাজাগতিক সময় সবার জন্যেই এক, কিন্তু মানুষের সময় প্রতিটা ব্যক্তিতে ভিন্ন হয়। সকল মানুষের জন্যে সময় একইভাবে প্রবাহিত হয়: কিন্তু প্রত্যেক মানুষই সময়ের মধ্যে আলাদাভাবে প্রবাহিত হয়।
চল্লিশ বছর বয়সে উপনীত হবার প্রাক্কালে ওটোকো (Otoko) অবাক হলো এই ভেবে যে যদি অকি (Oki) তার মনের মধ্যে এখনো থেকে থাকে, এর অর্থ হলো যে প্রবাহিত হবার পরিবর্তে তার সময়ের প্রবাহ স্থির হয়ে আছে। অথবা এমনকি হতে পারে যে অকি'র প্রতিবিম্ব তার নিজের সাথে সময়ের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে, নদীর স্রোতে ভেসে যাওয়া ফুলের মতো? সে নিজেও কীভাবে অকি'র সময়ের স্রোতে ভেসেছে তা সে জানে না। যদিও অকি তাকে ভুলতে পারার কথা নয়, তবুও সে নিশ্চিত যে অন্ততপক্ষে সময় তার জন্যে ভিন্নভাবে প্রবাহিত হয়েছে।
এমনকি যদি দুইজন মানুষ পরস্পরের ভালোবাসার মানুষ হলেও তাদের সময়ের স্রোত কখনোই এক হবে না।...’
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!