ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার
নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী

রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ৫টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএইচ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!