মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বইমেলা আগামীকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. নাসির উদ্দিন মিতুল।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন পাওয়ার অব সি এর চীফ, শিক্ষক ও সাংবাদিক সাবিনা সাবি। পাশাপাশি অনেক লেখক ও প্রকাশকও উপস্থিত ছিলেন। বই মেলায় কলেজের বিভিন্ন বিভাগের বইয়ের স্টলের পাশাপাশি বাইরের বিভিন্ন প্রকাশকদের স্টল রয়েছে।
.png)
প্রাণিবিদ্যা বিভাগের লেকচারার সালমা ইসলাম বলেন, বই মানুষের মনের খোরাক জোগায়, জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। তিনদিন ব্যাপী এ বই মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান ও মেলা নির্ধারিত দিনে ১১টায় শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হচ্ছে। জাতীয় এ মেলাটি সবার জন্য উন্মুক্ত রয়েছে।