ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ ক্যাম্পাস ]

রাজশাহীতে প্রথম বারের মতো মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে প্রথম বারের মতো মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ছবি সংগৃহীত

আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (ASM)-এর ‘স্টুডেন্ট চ্যাপ্টার ইউনিভার্সিটি অব রাজশাহী’-এর উদ্যোগে আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস(International Microorganism Day 2026) উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হলো ‘মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড ২০২৬’।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল তিন টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবনের ১২৫ নম্বর কক্ষে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে অণুজীববিজ্ঞানের গুরুত্ব তুলে ধরা এবং তরুণ প্রজন্মকে অনুজীব বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই মূলত এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR) গবেষণাগার, রাজশাহীর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর ইমতিয়াজ হাসান।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে তরুণ প্রজন্মকে বিজ্ঞানের মৌলিক গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান এবং অণুজীববিজ্ঞানের আধুনিক অগ্রগতির নানা দিক তুলে ধরেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং চূড়ান্ত বিজয়ীদের বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। এবং আয়োজক সংগঠনের পক্ষ থেকে বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআই
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!