গবেষণায় বড় সাফল্য জাবিতে: পিএইচডি ও এমফিল ডিগ্রি পেলেন ৮২ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেটের বিশেষ সভায় ৭৩ জন গবেষককে পিএইচডি এবং ৯ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এসব গবেষককে ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ডিগ্রিপ্রাপ্ত গবেষকদের গবেষণা তত্ত্বাবধায়কদের অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
.png)
বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল শাখা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের মধ্যে বাংলা বিভাগের তানজিলা কায়সার, শাহরিয়া-আল-রশিদ, মুক্তি রায় ও মোহাম্মদ শামসুল আলম; ইংরেজি বিভাগের মো. জিয়াউল হক, মোহাম্মদ রোকনউদ্দীন, মো. আজিজুর রহমান ও চন্দ্র শেখর সিকদার রয়েছেন।
প্রত্নতত্ত্ব বিভাগের মো. সাদেকুজ্জামান, মোশরেফা খন্দকার, লুবনা চৌধুরী, মো. হাফিজুর রহমান, মো. রিফাত-উর-রহমান ও ইফ্ফাত জাহান; আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. মোফাজ্জল হোসেন, মো. নজরুল ইসলাম, মো. শাহজালাল হায়দার ও এ.কে.এম কামরুল হাসান মিয়া পিএইচডি ডিগ্রি পেয়েছেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহীনা হক, মোহাম্মদ কামাল হোসেন, মো. আব্বাস আলী খান ও তানিয়া আক্তার; গণিত বিভাগের মো. নূরে আলম সিদ্দিকী, মো. শফিকুল ইসলাম, কে. এম. আব্দুল আল ওয়াদুদ, রাবেয়া সরকার, মো. সাইদুজ্জামান, সাদিয়া আখতার ও জনাব আবু সায়ীদ আরিফ; পদার্থ বিজ্ঞান বিভাগের মো. মোতাচ্ছিম বিল্লাহ, মো. মাহমুদুল হাসান মান্না ও আশরাফুল হক পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
নৃবিজ্ঞান বিভাগের মোহাম্মদ আবুল খায়ের ও উদিসা ইসলাম; অর্থনীতি বিভাগের আনোয়ারা খানম ও কামরুজ্জামান; সরকার ও রাজনীতি বিভাগের মো. ফিরোজ আল মুজাহিদ খান, মো. আনোয়ার হোসেন, টি. এন. সোনিয়া আজাদ, নাজমা বেগম, বেগম নাছরীন, সাবিনা ইয়াসমিন, রোজিনা, এস.এম আব্দুর রসিদ, রাহাত আরা বেগম, আমিনা খাতুন, তমালিকা সুলতানা, রাশেদুল হক খোকন, মো. আল-আমীন হুসাইন, হাসনুন নাহারও পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ভূগোল ও পরিবেশ বিভাগের সুবরণ চন্দ্র সরকার, মো. আতিউর রহমান ও রাফেজা ইসরাত জাহান; লোক প্রশাসন বিভাগের মো. আফলাতুন; ফার্মেসী বিভাগের মো. এখলাস উদ্দীন, মো. জহির আলম, হাছান আলী ও মোহাম্মদ শাহাদৎ হোসেন; প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মো. আবুবক্কোর ছিদ্দিক, সীপ্রা রানী কর্মকার ও সালমা আহমেদ; তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের রিদিতা তাসমিন পিএইচডি ডিগ্রি পেয়েছেন।
এ ছাড়া ইতিহাস বিভাগের মাসুদা পারভীন; রসায়ন বিভাগের মো. মনির হোসেন ও প্রীতি সরকার; প্রাণিবিদ্যা বিভাগের বায়েজিদ খান, সেলিনা সুলতানা ও মুনীর আহমেদ; উদ্ভিদবিজ্ঞান বিভাগের জনাব মোহাম্মদ মিজানুর রহমান ও মোস্তাক হোসেন এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সোনিয়া কোড়াইয়া, শামীম আহমেদ ও বিমান বড়ুয়া পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
অন্যদিকে, এমফিল ডিগ্রিপ্রাপ্ত ৯ গবেষকের মধ্যে ইংরেজি বিভাগের আরিফ মঈন উদ্দিন খান, ইতিহাস বিভাগের শেখ মোহাম্মদ মোতালিব ও মো. শরিফুজ্জামান, রসায়ন বিভাগের মতিউর রহমান, লোক প্রশাসন বিভাগের আমীর হোসেন ভূইয়া, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. সাব্বির আহম্মেদ, সরকার ও রাজনীতি বিভাগের আফসানা আরেফিন, ফার্মেসি বিভাগের আইরিন সুলতানা এবং নৃবিজ্ঞান বিভাগের লুক কাকন কোড়াইয়া রয়েছেন।
গবেষকদের অভিসন্দর্ভে সাহিত্য, ইতিহাস, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, গণিত, পদার্থ বিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, সরকার ও রাজনীতি, ভূগোল ও পরিবেশ, লোক প্রশাসন, ফার্মেসি, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।