ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ ক্যাম্পাস ]

নোবিপ্রবির ৭ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৫, ৭ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির ৭ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত নোবিপ্রবির ৭ শিক্ষার্থী।

কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাত শিক্ষার্থী। ২০১৯ ও ২০২০ শিক্ষাবর্ষের জন্য প্রকাশিত চূড়ান্ত তালিকায় বিশ্ববিদ্যালয়টির সাত শিক্ষার্থী স্থান পেয়েছেন। তবে ২০২১ শিক্ষাবর্ষের তালিকায় নোবিপ্রবির কোনো শিক্ষার্থীর নাম নেই।

সম্প্রতি ৫ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের মোট ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে। এর মধ্যে নোবিপ্রবির ২০১৯ শিক্ষাবর্ষের তিনজন এবং ২০২০ শিক্ষাবর্ষের চারজন শিক্ষার্থী রয়েছেন।

ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শুভদ বাবু সেন অমিত, অর্থনীতি বিভাগের নাজমুল হাসান এবং কৃষি বিভাগের বেলায়েত হোসেন।

অন্যদিকে ২০২০ শিক্ষাবর্ষে মনোনীত চার শিক্ষার্থী হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শতাব্দী রায় মুন, অর্থনীতি বিভাগের রাজিয়া সুলতানা, ব্যবসায় প্রশাসন বিভাগের মোসাররা চৌধুরী এবং কৃষি বিভাগের মো. ইশতিয়াক হোসেন জয়।

সাত শিক্ষার্থীর এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। তাঁদের এ সাফল্য ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে কৃতী গ্র্যাজুয়েটদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ডেইলি-বাংলাদেশ/নোবিপ্রবি/এআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!