ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
সমন্বয়হীনতা ও বাজেট সংকটে বিপন্ন কুবির সাংস্কৃতিক ভবিষ্যৎ
একসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাম্পাস জমে উঠত সংগীতের সুরে, নাটকের মঞ্চায়নে, আবৃত্তির ছন্দে কিংবাবিতর্কের যুক্তিতর্কে। বিভিন্ন সংগঠনের আয়োজনে মুখর থাকত ক্যাম্পাসের সাংস্কৃতিক পরিসর। বড় কনসার্ট, সাংস্কৃতিকউৎসব কিংবা সংগঠনগুলোর সম্মিলিত আয়োজন, সব মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। কিন্তু সেই চিত্রএখন অনেকটাই অতীত। বিশেষ দিবস কিংবা উৎসব ঘিরে কিছু আয়োজন দেখা গেলেও বছরের বাকি সময়জুড়ে অধিকাংশসংগঠনের কার্যক্রমে বিরাজ করে নীরবতা।
ক্যাম্পাসে নিবন্ধিত সংগঠনের সংখ্যা থাকলেও নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপস্থিতি কমছে ক্রমেই। কোথাও নতুনসদস্যদের সম্পৃক্ততার অভাব, কোথাও আর্থিক সংকট, আবার কোথাও প্রয়োজনীয় বাদ্যযন্ত্র ও অনুশীলনের জায়গারঅভাব। এর সঙ্গে যুক্ত হয়েছে নেতৃত্বের সংকট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংগঠনগুলোর সমন্বয়হীনতা। ফলেএকসময় ক্যাম্পাসের প্রাণচাঞ্চল্য ধরে রাখা সংগঠনগুলো এখন নিজেদের কার্যক্রম সচল রাখতেই রীতিমতো হিমশিমখাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যান্ড সংগঠন ‘প্ল্যাটফর্ম’-এর কার্যক্রমে এই পরিবর্তনের চিত্র স্পষ্ট। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকেশিক্ষার্থীদের মধ্যে সুস্থ সংগীতচর্চা বিকাশে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে আসছে। ২০১৯ সালের প্রতিষ্ঠাবার্ষিকীতেসব সংগঠনের সমন্বয়, ২০২০ সালে 'ইকোস' ও 'এনকোর' ব্যান্ডের উপস্থিতি এবং পরবর্তীতে বড় পরিসরে 'লেটস ভাইব নিউইয়ার কনসার্ট'-এর মতো আয়োজন করে প্ল্যাটফর্ম ক্যাম্পাসে বিপুল সাড়া ফেলেছিল।
প্ল্যাটফর্মের সাবেক সভাপতি ইমাম হোসাইন মাসুম বলেন, "দক্ষ মিউজিশিয়ানের অভাব এবং প্রয়োজনীয় বাদ্যযন্ত্র ওলজিস্টিক সংকটের কারণে তারা বহিরাগত কনসার্ট কমিয়ে দিয়েছেন। তবে প্ল্যাটফর্মের মূল কার্যক্রম একদম বন্ধ হয়ে যায়নি, ব্যান্ডের সদস্যরা নিয়মিত অভ্যন্তরীণ অনুশীলন চালিয়ে যাচ্ছেন। প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছ থেকে পর্যাপ্ত রিসোর্স এবংসহযোগিতা পেলে তারা খুব শিগ্গিরই পুরো উদ্যমে দেশের বড়বড় ব্যান্ডের সমন্বয়ে কনসার্ট আয়োজন করে ক্যাম্পাসেরসংগীতপ্রেমীদের মাতিয়ে তুলবেন।"
শুধু সংগীতচর্চা নয়, সাংস্কৃতিক সংগঠনগুলোর সদস্য সংগ্রহ ও নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্রেও দেখা দিয়েছে সংকট।শিক্ষার্থীদের আগ্রহের পরিবর্তন এবং সাংগঠনিক ধারাবাহিকতা ধরে রাখতে না পারাকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেনসংগঠন সংশ্লিষ্টরা।
ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’-এর সভাপতি মাহমুদুল হাসান হৃদয় বলেন, "একসময় নানা বর্ণিল আয়োজনেক্যাম্পাস প্রাণবন্ত থাকলেও বর্তমানে সেই ধারাবাহিকতায় ছন্দপতন ঘটেছে। এর মূল কারণ হলো সংগঠনগুলোতে সাধারণসদস্যদের আগের মতো সক্রিয় সম্পৃক্ততা না থাকা। বিশেষ করে নতুন ব্যাচ আসার পর তাদের সঙ্গে পুরোনো সদস্যদেরসমন্বয়ের অভাব এবং সাংগঠনিক মেলবন্ধন ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।"
অন্যদিকে, শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠনের পরিবর্তে আর্থিক সুবিধা ও পেশাগত দক্ষতা অর্জনের সঙ্গে যুক্ত সংগঠনগুলোরপ্রতি আগ্রহ বাড়াকেও সংকটের কারণ হিসেবে দেখছেন কেউ কেউ।
‘অনুপ্রাস কুবি’র সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সাংস্কৃতিক বিমুখতার কারণ উল্লেখ করে বলেন, "বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীর আগ্রহ তৈরি হয়েছে এমন সব সামাজিক বা পেশাদার সংগঠনের প্রতি, যা থেকে প্রত্যক্ষআর্থিক সুযোগ কিংবা তাৎক্ষণিক স্কিল ডেভেলপমেন্ট ও মনিটারি ভ্যালু পাওয়া যায়। ফলে 'অনুপ্রাস' এর মতো বিশুদ্ধসাংস্কৃতিক সংগঠনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।"
তিনি আরও যোগ করেন, "সাংস্কৃতিক চর্চায় উৎসাহমূলক কোনো সুযোগ-সুবিধা না থাকায় এই বিমুখতা দিন দিন বাড়ছে। এইপরিস্থিতি উত্তরণে ঐতিহ্যগত ধারার পাশাপাশি শিক্ষার্থীদের বর্তমান চাহিদা ও মানসিকতা বুঝে ছাত্রবান্ধব প্রতিযোগিতা ওসাংস্কৃতিক অনুষ্ঠান সাজাতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিয়মিত লজিস্টিক ও আর্থিক প্রণোদনা দিয়ে পাশেদাঁড়ায়, তবেই শিক্ষার্থীরা আবারও সংস্কৃতিচর্চায় ব্যাপকভাবে ফিরবে।"
সদস্যদের আগ্রহের পাশাপাশি সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনায় আর্থিক পৃষ্ঠপোষকতার অভাবও বড় বাধা হয়েদাঁড়িয়েছে। অনেক সংগঠনকে কার্যক্রম চালাতে হচ্ছে নিজেদের সদস্যদের চাঁদা কিংবা ব্যক্তিগত অনুদানের ওপর নির্ভরকরে। ফলে বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা থাকলেও অর্থের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানায়সংগঠনগুলোর নেতাকর্মীরা।
থিয়েটার কুবির সভাপতি তন্ময় সরকার বলেন, "ক্যাম্পাসে নিবন্ধিত বহু সংগঠন থাকা সত্ত্বেও কেবল বিশেষ দিবস বা উৎসবছাড়া পুরো বছর জুড়েই এক ধরনের নীরবতা দেখা যায়। এই স্থবিরতার প্রধান কারণ হলো শিক্ষার্থীদের একাডেমিকপড়াশোনা ও ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে মাত্রাতিরিক্ত ব্যস্ততা। সংগঠনের কাজে যে দীর্ঘমেয়াদি শ্রম ও ত্যাগের মাধ্যমে নেতৃত্বও সামাজিক দক্ষতা অর্জিত হয়, সেই মানসিকতা অর্জনে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।"
তিনি আরও বলেন, "এ ছাড়া স্থায়ী বাজেট না থাকায় সদস্যরা নিজেদের চাঁদা বা ব্যক্তিগত অনুদানে খুঁড়িয়ে খুঁড়িয়ে কার্যক্রমচালাচ্ছেন, যা বড় পরিকল্পনা বাস্তবায়নে দেয়াল হয়ে দাঁড়ায়।"
একইসঙ্গে প্রশাসনের সাথে দিকনির্দেশনা ও মেন্টরশিপের অভাবকেও তিনি দায়ী করেন। সংকট সমাধানে তিনি সংগঠনেরকাজকে ক্যারিয়ারের উপযোগী করা, স্বচ্ছ বার্ষিক বাজেট নির্ধারণ এবং প্রশাসনকে নিছক অভিভাবক না হয়ে যৌথ'সহযোগী' হিসেবে কাজ করার আহ্বান জানান।
বড় আয়োজনের জন্য অর্থ ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন প্রতিবর্তনের সভাপতি মাহমুদুলহাসান হৃদয়ও। তিনি আরও উল্লেখ করেন, "বড় কোনো সাংস্কৃতিক আয়োজন বাস্তবায়নের জন্য যে ধরনের পর্যাপ্ত আর্থিক ওপ্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা প্রয়োজন, সংগঠনগুলো তা পাচ্ছে না।"
তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ ও সার্বিক সহযোগিতা নিশ্চিতকরার দাবি জানান তিনি। প্রশাসন প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিলে এবং শিক্ষার্থীরা এগিয়ে এলে আবারও ক্যাম্পাসেসাংস্কৃতিক জোয়ার ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তবে সংকটের দায় শুধু প্রশাসনের ওপর চাপাতে নারাজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তর। সংগঠনগুলোরনিজেদের মধ্যেও সক্রিয়তা ও অংশগ্রহণের ঘাটতি রয়েছে বলে মনে করছে দপ্তরটি।
সার্বিক বিষয়ে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন বলেন, "আমরা যখন সামাজিক ওসাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম বৃদ্ধি ও এই সংক্রান্ত পরামর্শ প্রদানের জন্য আলোচনার কথা বলি তখন দুই একটাসংগঠন ছাড়া কারো উপস্থিতি বা আগ্রহ দেখতে পাই না।"
তবে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে কিছু পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। কার্যক্রম বৃদ্ধির পরিকল্পনা হিসেবে বলেন, "আমরা প্রত্যেক ব্যাচের র্যাগ ডে কেন্দ্রীয়ভাবে পালন করার জন্য একটা পরিকল্পনা সাজাচ্ছি। এর ফলে আমরা অনেক বড়একটা বাজেট পেতে পারি এবং দারুণ একটা প্রোগ্রাম আয়োজন করতে পারি।"
এছাড়াও এই বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে "সেরা কণ্ঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়" ব্যানারে একটি আয়োজনেরকথাও জানান তিনি।