[ রাজধানী ]
রানা প্লাজায় দায়ীদের ফাঁসির দাবি
ছবি- ডেইলি বাংলাদেশ
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। এ সময় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা ও জাতীয় মানদণ্ডে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণের দাবিও জানানো হয়।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) নেতা-কর্মীরা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, রানা প্লাজার ঘটনা কোনো দুর্ঘটনা নয়। এটা মানুষের সৃষ্টি। কোনোভাবেই এর সঙ্গে জড়িতদের ক্ষমা করা যায় না। ৬ বছর অতিবাহিত হলেও এ ঘটনার সঙ্গে জড়িতদের কোনো শাস্তি দেয়া হয়নি। অনতিবিলম্বে তাদের শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।
.png)
আইবিসির চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- আইবিসির মহাসচিব সালাউদ্দিন স্বপন, ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/সেতু/আরএইচ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!