বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১১ নম্বর সেকশনে বয়েজ বাংলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাস দু’টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওভারটেক করার সময় অপর বাসটি একটি সিএনজি ও একটি রিকশাকে চাপা দেয়। তখন চারটি বাহন সংঘর্ষে জড়ায়। এতে পাঁচজন আহত হয়। এ সময় স্থানীয়রা চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয় এবং সড়কে অবরোধ করে বিক্ষোভ করে।
.png)
গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিট।
এ ঘটনায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট রুবেল আহমেদ জানান, আহত পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
ডেইলি বাংলাদেশ/এমআরকে