[ রাজধানী ]
বাংলামোটরে আবাসিক ভবনে আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর কাঠালবাগানের একটি ৬ তলা ভবনের ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলেযোগের (শর্ট সার্কিট) কারণে এ আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
রোববার দুপুর ১২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ভবনের ৫ তলার একটি বসত ঘরে এ আগুন লেগে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, দুপুর ১২ টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশন ও সদর দফতর থেকে ৫টি ইউনিট গিয়ে আগুন নির্বাপনে কাজ করে। দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দেড়টার দিকে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে ও ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
.png)
ডেইলি বাংলাদেশ/এসবি/এমআরকে
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!