ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খিলক্ষেতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৮, ২৫ নভেম্বর ২০১৯
খিলক্ষেতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এর নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)।

রোববার রাত সোয়া ১টার দিকে খিলক্ষেতে স্বদেশ প্রোপার্টি এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। এ সময় একটি ওয়ান শুটারগান, দুটি শর্টগান, ১০টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

নিহতের মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু একই সঙ্গে মাদক ও অস্ত্র ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত ছিল বলে জানিয়েছে র‌্যাব।

Advertisement

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ী খিলক্ষেত স্বদেশ প্রোপার্টি এলাকায় অবস্থান করছে। ওই খবরে র‌্যাব-১ এর একটি দল সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় তারা। র‌্যাব-১ সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে এক র‌্যাব সদস্যসহ দুজনকে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে র‌্যাব-১ সদস্য সিপাহী রাসেলকে প্রাথমিক চিকিৎসা শেষে ঝুঁকিমুক্ত উল্লেখ করে ছাড়পত্র দেয়া হয়। তবে মাদক ব্যবসায়ী মন্টুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

তিনি আরো জানান, পরে খোঁজ নিয়ে জানা যায়, নিহত মিজান দীর্ঘদিন যাবত মাদক এ অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ৯টি মাদক, দুইটি অস্ত্র ও একটি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য খিলক্ষেত থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান এএসপি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!