ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৪, ২৪ ডিসেম্বর ২০১৯
শাহজালালে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় যাত্রী আটক
ছবি- সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় এক যাত্রীকে আটক করা হয়েছে। এর নাম শফিক উল্লাহ (৩৪)। তার কাছ থেকে তিন হাজার ৮শ’ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসবের মূল্য  প্রায় ১২ লাখ টাকা।

মঙ্গলবার বিকেল ৫টায় বিমানবন্দর থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে শফিক উল্লাহ বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার কাছে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিল। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার পাকস্থলিতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তার পাকস্থলি থেকে এসব ইয়াবা বের করে আনা হয়।

Advertisement

জিজ্ঞাসাবাদে আটক শফিক উল্লাহ জানায়, মো. রফিক নামের এক ব্যক্তি টেকনাফ থেকে তাকে এ ইয়াবা দিয়েছে ঢাকায় পৌঁছে দেয়ার জন্য। এ জন্য তাকে ৩০ হাজার টাকা দেয়া হবে বলে জানায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!