ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬, ১৫ নভেম্বর ২০২০
রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
ফাইল ছবি

রাজধানীর বেশ কিছু এলাকায় মেরামত কাজের জন্য আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সেবা বন্ধ থাকবে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ বিদ্যুৎ থাকবে না।

জানা গেছে, মিরপুর ডিওএইচএসের বেশ কয়েকটি এভিনিউ, গুলশান-১ এর ২৩, ২৪, ২৭, ২১, ৩০, ২৮ নম্বর সড়ক এবং কয়েকটি রোডে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এছাড়া পশ্চিম আগারগাঁও, পানির ট্যাংকির মোড়, জেলা নির্বাচন অফিস, এলজিইডি জোনাল অফিস, বারেক মোল্লার মোড়, কাশেমের দোকান, উত্তর পীরেরবাগ, মাইকের দোকান, শেওড়াপাড়া আনন্দ বাজারসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগারগাঁও নিউ এসএস, মিরপুর ডিওএইচএস এসএস, গুলশান-১ এসএস, দক্ষিণখাণ উপকেন্দ্র মেরামত করা হবে। ডেসকোর বার্ষিক মেনটেইন্যান্স বা রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ মাসের পুরোটা সময় ধরে এ মেরামতের কাজ চলবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!