কলাবাগান থানায় গতকাল রাতে তানভীর ইফতেফার দিহানকে (১৮) একমাত্র আসামি করে মেয়েটির বাবা ধর্ষণ ও হত্যার মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই স্কুলছাত্রীর বন্ধু দিহানসহ চারজনকে আটক করেছে পুলিশ।
কলাবাগান থানার ইন্সপেক্টর (অপারেশন্স) ঠাকুর দাস বলেন, ওই ছাত্রীর বাসা রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হন। কলাবাগানের ডলফিন গলিতে দিহানের বাসায় যান ওই ছাত্রী। দিহানের বাসা তখন ফাঁকা ছিল। সেখানে ওই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে দিহান তার তিন বন্ধুকে ফোন করে ডেকে আনে। পরে তারা অসুস্থ ছাত্রীকে চিকিৎসার জন্য মডার্ণ আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেলে তার মৃত্যু হয়।
.png)