ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে রেলকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৯, ২ ফেব্রুয়ারি ২০২১
খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে রেলকর্মীর মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেত ট্রেনে কাটা পড়ে এক রেলকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বনরূপা রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমিন ব্যাপারী রেলওয়ের ওয়েম্যান ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মহিউদ্দিন বলেন, আমিন ব্যাপারী সকাল সাড়ে ৯টার দিকে বনরূপা রেলগেটে কমলাপুর থেকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এএসআই আরো জানান, আমিন ব্যাপারীর স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!