ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পরীমনিকে জিজ্ঞাসাবাদের বিষয়ে যা জানালো সিআইডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৯, ২৪ আগস্ট ২০২১
পরীমনিকে জিজ্ঞাসাবাদের বিষয়ে যা জানালো সিআইডি
পরীমনি। ফাইল ছবি

ঢাকাই চলচিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে মাদক মামলায় গ্রেফতার করে এ পর্যন্ত তিন দফায় রিমান্ডে নেয়া হয়েছে। তদন্ত এবং পূর্ণাঙ্গ পুলিশি প্রতিবেদন দাখিলের স্বার্থেই তাকে তিন দফায় রিমান্ড নেয়া হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ের সময় একথা বলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান।

পরীমনিকে তিন দফায় রিমান্ড নেয়ায় নাগরিক সমাজ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তিন দফায় পরীমনিকে জিজ্ঞাসাবাদের পেছনে যুক্তি কী ছিল জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্ত পরীমণিকে জিজ্ঞাসাবাদ করা ও তার বক্তব্য শোনা ছিল খুবই গুরুত্বপূর্ণ। 

Advertisement

সিআইডি একটি বিশেষায়িত ইউনিট উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা কখনো দরকার না হলে কোনো আসামিকে রিমান্ডে চাই না। আমরা ওই এক দিনের মধ্যে পরীমণির দেওয়া তথ্য যাচাই করি। পুলিশ রিপোর্টের পাশাপাশি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করার জন্য তিন দফায় পরীমণিকে রিমান্ডে নেওয়া হয়।

একজন বিশিষ্ট ব‍্যাবসায়ীর সঙ্গে পরীমনির ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। এ বিষয়ে সিআইডি তদন্ত করছে কি না, ওই ব্যাবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হবে কি-না? জানতে চাইলে সিআইডি প্রধান বলেন, মামলার তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। প্রয়োজনে ডাকা হবে। তবে আপাতত কাউকে ডাকা বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!