ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই নম্বর নতুন ভবনের ১০ তলার ১০৯ নম্বর কেবিনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে আগুন ভয়াবহ নয় বলে জানান তিনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
.png)