ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বসুন্ধরা আবাসিক এলাকায় সাততলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৭, ১৯ জানুয়ারি ২০২২
বসুন্ধরা আবাসিক এলাকায় সাততলা ভবনে আগুন
ফাইল ফটো

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি সাততলা ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুই ইউনিট।

বুধবার রাত ৯টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ৫ নম্বর সড়কের ৬৩১ নম্বর সাততলা একটি ভবনের সপ্তম তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ করছে।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের কেবিনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট কাজ করছে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই নম্বর নতুন ভবনের ১০তলার ১০৯ নম্বর কেবিনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে আগুন ভয়াবহ নয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!