ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বসুন্ধরা আবাসিক এলাকার আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩:১০, ১৯ জানুয়ারি ২০২২
বসুন্ধরা আবাসিক এলাকার আগুন নিয়ন্ত্রণে
ছবি: প্রতীকী

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সাততলা একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৯ জানুয়ারি) ৯টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন>> বসুন্ধরা আবাসিক এলাকায় সাততলা ভবনে আগুন

Advertisement

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত ৯টায় বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ৫ নম্বর সড়কের ৬৩১ নম্বর ভবনের সপ্তম তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!