ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঘাবাড়ি মিল্কভিটায় অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি

সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৯, ১৬ জানুয়ারি ২০২২
বাঘাবাড়ি মিল্কভিটায় অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি
বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এ অগিকাণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এর পাঁচতলা ভবনের চতুর্থ তলায় ডায়া মেশিনে আগুন লেগেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম।

তিনি জানান, বৈদ্যুতিক শর্টসাকিট থেকে মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এর চারতলার ডায়া মেশিনের ভেতরে আগুন লাগে। প্রাথমিক অবস্থায় অফিসের ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ওই ভবনের চারতলার ভেন্টিলেটর কেটে প্রায় দেড় ঘণ্টা পানি ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

স্টেশন অফিসার রেজাউল আরো জানান, মেশিনের ভেতরে থাকা বেশ কিছু গুঁড়ো দুধ পুড়ে গেছে। এছাড়া ডায়া মেশিনেরও বেশ ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমান তাৎক্ষণিক নিরূপণ করা সম্ভব হয়নি।

বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার ডিজিএম অমীয় মণ্ডল জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসাকিট থেকে কারখানার পাউডার প্লান্ট-২ এর চারতলার ডায়া মেশিনের ভেতরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কিছু পাউডার দুধ পুড়ে গেলেও মেশিনের তেমন ক্ষতি হয়নি। এটি সামান্য ওয়াশ করলেই আবার চালু যাবে।

মিল্কভিটা কর্তৃপক্ষ বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বললেও প্রাথমিক অনুসন্ধান বলছে- অসাবধানতাবশত ডায়া মেশিনের ভেতরে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানান শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!