ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ভেজাল দ্রব্য উৎপাদনে কেরানীগঞ্জে ২১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৭, ২৫ জানুয়ারি ২০২২
ভেজাল দ্রব্য উৎপাদনে কেরানীগঞ্জে ২১ লাখ টাকা জরিমানা
ফাইল ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় নকল বৈদ্যুতিক তার, প্রসাধনী এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন>>> বিএসএমএমইউ’তে আগুন: তদন্ত কমিটি গঠন
    
তিনি বলেন, সোমবার সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। 

Advertisement

এনায়েত কবির বলেন, এ সময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার, প্রসাধানী এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে এমএস সুচনা মেটাল ওয়ার্কশপকে ১০ লাখ টাকা, নিহিমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ৫০  হাজার টাকা, এমএস মেট্রো প্রোডাক্টকে ২ লাখ টাকা, মেহেদি কসমেটিক্সকে ৫ লাখ টাকা, নিউ কুসুম বেকারি এন্ড কসমেটিক্সকে ২ লাখ টাকা ও মাসুম বেকারিকে ২ লাখ করে ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে। 

আরো পড়ুন>>> তারের জঞ্জালের শহর

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে মোবাইল কোর্টে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ ও ২ লাখ টাকা মূল্যের ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন ধরে কয়েকজন অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার, প্রসাধনী এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!